হাকালুকির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মঙ্গলবার রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনসহ ছয় দফা দাবি আদায়ে রোডমার্চের ঘোষণা দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি। আগামী মঙ্গলবার উপজেলার হাওরপারের জনপদে রোডমার্চ করবে তারা। গতকাল শনিবার মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় সাত মাসব্যাপী ভয়াবহ জলাবদ্ধতায় হাওরপারের কৃষকেরা বোরো, আউস ও আমন ফসল হারিয়েছেন। অনেক জমিতে এবারও বোরো ধানের চাষ সম্ভব হবে বলে মনে হয় না।