প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনার জন্য ১০ জন বিচারিক হাকিমকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন অনুযায়ী তাঁরা ২০ মার্চ থেকে নির্বাচনের পরদিন ২৩ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। বরিশালের ১০ উপজেলার জন্য বরিশালসহ, চাঁদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে বিচারিক হাকিমদের নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বরিশালের ১০ উপজেলায় ১০ জন বিচারিক হাকিমকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁরা ইউনিয়নগুলোয় সংঘটিত ঘটনায় তাৎক্ষণিক বিচারকাজ পরিচালনা করবেন।