হাকিম হাবিব-উর-রহমানের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত ইউনানি চিকিৎসাবিজ্ঞানী, ইতিহাসবেত্তা ও সমাজসেবক শেফাউল মুল্ক হাকিম হাবিব-উর-রহমানের ১৩৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতাল ভবনে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শেফাউল মুল্ক হাকিম হাবিব-উর-রহমান ফাউন্ডেশন এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতাল, ঢাকার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হামদর্দ বাংলাদেশের মুখ্য মোতওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
আলোচনা সভায় তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হাকিম ফেরদৌস ওয়াহিদ, এম এ করীম সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি।