হাকিমপুর শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা ১৫ নভেম্বর শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কয়েকটি উপজেলার সঙ্গে হাকিমপুরকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম বলেন, হাকিমপুরে বিদ্যুৎ-সংযোগের প্রত্যাশী রয়েছেন ৩ হাজার ১২৮ জন। ১৫ নভেম্বরের আগেই তঁাদের বিদ্যুৎ-সংযোগ দিতে দিনরাত কাজ চলছে।