হাকিমপুর সীমান্তে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে গত বৃহস্পতিবার রাতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গ্রেপ্তার ওই বাংলাদেশিদের স্বরূপনগর থানা পুলিশে সোপর্দ করেছে।পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১২ জন মহিলা ও আটটি শিশু রয়েছে। দালালদের খপ্পরে পড়ে চাকরির লোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারতে ঢুকেছে।পুলিশ দাবি করেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ভারতে আনা হয়েছে। শুক্রবার বশিরহাটে মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছে।