হাকিমপুরে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় অবৈধ পণ্যের টাকা তোলাকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর পৌর শহরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়। গত শুক্র ও গতকাল শনিবার এ ঘটনা ঘটে।আহত তিনজন হলেন ছাত্রলীগের কর্মী শামীম হোসেন (২৫) এবং ছাত্রলীগের সমর্থক তানভীর আহমেদ (২৫) ও আশিক (১৬)। শামীম দিনাজপুর গাউসুল আযম চক্ষু, তানভীর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আশিককে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিজিবির ডাঙ্গাপাড়া ক্যাম্পের প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার গোপাল জানান, ‘বিজিবির নামে টাকা তোলা হচ্ছে, এমন কোনো তথ্য আমাদের জানা নেই। কেউ মিথ্যা কথা বলে থাকতে পারে। এটা সত্য নয়।’হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দীন বলেন, এই ঘটনায় থানায় এখনো কোনো পক্ষই মামলা করতে আসেনি।