হাকিমপুরে নেচে-গেয়ে কারাম উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু, বৃদ্ধসহ সবাই এসেছেন। উৎসবের মাঠ কানায় কানায় পূর্ণ। সবার চোখেমুখে আনন্দের ঝিলিক। এ রকম আনন্দমুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আদিবাসীরা উদ্যাপন করল কারাম উৎসব।
গত বুধবার বিকেল পাঁচটায় আদিবাসীদের সংগঠন উপজেলা সমাজ উন্নয়ন সমিতি উপজেলার গোহাড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসব উপলক্ষে আদিবাসীদের নিয়ে নাচের প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারতীয় আদিবাসী জালকি মুরমু বলেন, ‘আমি ভারতের ঝাড়খন্ড থেকে কারাম উৎসব দেখতে এসেছি। প্রায় ৫০০ বছর ধরে আদিবাসীরা তাদের সংস্কৃতি ধরে রেখেছে। এর আগে আমার বাবাও কারাম উৎসব দেখতে এখানে আসতেন। এখানকার আদিবাসীরা এখনো তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’