হাকিমের পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়েছে সমকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিমের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সমকাল। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হাকিমের স্ত্রী নুরুন নাহার বেগম এই চেক গ্রহণ করেন। এ উপলক্ষে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।
২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক আবদুল হাকিম। পরদিন তিনি মারা যান।