হাঙর নিধন বন্ধে নীতিমালা তৈরির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে হাঙর নিধন বন্ধে নীতিমালা তৈরির তাগিদ দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালায় তাঁরা এ তাগিদ দেন।
‘সাপোর্ট টু বে অব বেঙ্গল লার্জ মেরিন ইকোসিস্টেম’ প্রকল্পের উদ্যোগে দেশের উপকূলীয় ও সামুদ্রিক জলসীমার হাঙর জাতীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কক্সবাজারের সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক অমিতোষ সেন, সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশরাফুল হক, প্রকল্প পরিচালক ইনামুল হক, পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, উপকূলীয় বন বিভাগের কক্সবাজারের সহকারী বন সংরক্ষক এনামুল হক ভুঁইয়া, মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন।