হাঙরশিকারি তিন জেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের জয়মণি খাল থেকে হাঙর শিকারের অভিযোগে গত শনিবার দুপুরে তিন জেলেকে গ্রেপ্তার করেছেন বন কর্মকর্তারা। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি হাঙর উদ্ধার করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, জয়মণি খালে মাছ ধরার সময় বন বিভাগের কর্মকর্তারা শনিবার দুপুরে কয়রা উপজেলার আবদুর রউফ (৩৮), শফিকুল ইসলাম (২৭) ও আবদুল কুদ্দুস ঢালীকে (২৪) পাঁচটি হাঙরসহ আটক করেন। সুন্দরবনের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক জানান, প্রতিটি হাঙরের ওজন দুই থেকে তিন কেজি। এগুলো বিপন্ন প্রজাতির। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।