হাঙ্গামা সৃষ্টির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা এলাকায় হাঙ্গামা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও বিশ্বাস রাসেল হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙ্গরায়েরকান্দী গ্রামের মোহাম্মাদ আলী (৩০) ও ফরিদ মুন্সী (৩৩)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে মঙ্গলবার সকালে রঙ্গরায়েরকান্দী গ্রামের দুই পক্ষের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইউএনও সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।