হাছান মাহমুদ ধন্যবাদ জানালেন বিএনপিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে প্রতিহত করার ভুল পথ অনুসরণ করেছিল। কিন্তু উপজেলা নির্বাচনে সে পথ অনুসরণ না করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ।