প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার পরিদর্শনে আসা জেলা প্রশাসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক হাজতি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে জেলা কারাগার পরিদর্শনে আসা জেলা প্রশাসক মু শুকুর আলীকে হাজতি নূরুজ্জামান শেখ (৩৩) ধাক্কা দেন ও ঘুষি মারেন। নূরুজ্জামানের বাড়ি সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামে। ২০১২ সালে স্ত্রীকে পিটিয়ে আহত করায় এক মামলায় তিনি কারাগারে আছেন। এ ছাড়া আদালতে এক পুলিশের ওপর হামলার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে মামলা আছে। ওই হাজতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাগেরহাট প্রতিনিধি