হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নুরুল ইসলাম (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি কক্সবাজার টেকনাফের শিকদারপাড়ার মৃত ইব্রাহীমের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আবদুস সেলিম প্রথম আলোকে বলেন, টেকনাফের একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে নুরুল ইসলাম কক্সবাজার কারাগারে ছিলেন। সেখান থেকে ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। পরদিন তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|