প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মো. রশিদ (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নগরের পাহাড়তলী বৌবাজার এলাকার বাসিন্দা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আবদুস সেলিম জানান, নগরের কোতোয়ালি থানায় একটি মাদক মামলায় ৩০ নভেম্বর কারাগারে আসেন মো. রশিদ। শ্বাসকষ্টজনিত রোগে তিনি অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।