হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি মনজুর হোসেন (৪৫) গতকাল রোববার দুপুরে মারা গেছেন। তাঁর বাড়ি ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকায়। কারাগারের জেল সুপার বজলুর রহমান বলেন, ২০১৪ সালের ১১ জুলাই একটি মাদক মামলায় মনজুরকে পুলিশ গ্রেপ্তার করে। ওই বছরের ১২ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়। গতকাল সকালে মনজুর অন্য হাজতিদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।