হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আবদুর রহিম (৪৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে জানান, গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম কারাগারে আসেন আসামি আবদুর রহিম। তাঁর বিরুদ্ধে রাউজান থানা ও রাঙামাটির কাউখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। অসুস্থ অবস্থায় রোববার রাতে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম