হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাজতি শাহ আলমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন শাহ আলম। লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।