হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদ হোসেনের মৃত্যুতে তাঁর স্ত্রী সুবর্ণার আহাজারি। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: সাইফুল ইসলাম
ফরহাদ হোসেনের মৃত্যুতে তাঁর স্ত্রী সুবর্ণার আহাজারি। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: সাইফুল ইসলাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতি মারা গেছেন। আজ বুধবার সকালে তাঁকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া হাজতির নাম ফরহাদ হোসেন। কারারক্ষী জাকারিয়া আজ সকালে ওই হাজতিকে হাসপাতালে নিয়ে আসেন।
কারারক্ষী জাকারিয়ার ভাষ্যমতে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফরহাদ। সকালে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাজধানীর বাড্ডা থানায় করা মাদক মামলার আসামি ছিলেন ফরহাদ।