হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মো. বাদশা মাঝি (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, কক্সবাজার জেলা কারাগারের হাজতি বাদশা মাঝিকে উন্নত চিকিৎসার জন্য ৭ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।