হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নুরুল আলম (২৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ডাকাতি মামলার আসামি নুরুল আলম ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। ১৫ ডিসেম্বর তাঁকে চট্টগ্রাম কারা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।