হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলা কারাগারে আশরাফুল ইসলাম (৩০) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলা কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ জানান, গত বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থানার একটি সিআর মামলায় আদালতের নির্দেশে আশরাফুলকে জেলা কারাগারে আনা হয়। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর এক ঘণ্টা পর তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।