হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মোহাম্মদ মনসুর (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, নগরের ডবলমুরিং থানার একটি মাদক মামলার আসামি মোহাম্মদ মনসুরকে ৪ ফেব্রুয়ারি কারাগারে আনা হয়। গতকাল সকালে তিনি অসুস্থতা বোধ করলে প্রথমে তাঁকে চট্টগ্রাম কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। ময়নাতদন্ত শেষে কাল (আজ সোমবার) তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।