হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা কারাগারে আলী হোসেন (৪০) নামের এক হাজতি গতকাল সকালে মারা গেছেন। তিনি সদর উপজেলার জয়রা এলাকার আনসার আলীর ছেলে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। কারাধ্যক্ষ আবু মুছা বলেন, সদর থানায় দায়ের করা একটি মামলার আসামি আলী হোসেন তিন মাস ধরে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিষাণ সরকার বলেন, হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।