হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হোসেন (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গুলশান থানায় একটি ভাঙচুরের মামলায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকবাল। রাত সাড়ে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।