প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা এক হাজতি মারা গেছেন। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে আবদুস সালাম নামের (৭০) ওই হাজতির মৃত্যু হয়। আবদুস সালামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। চট্টগ্রামের কারারক্ষী জাকারিয়া বলেন, আবদুস সালাম ডাকাতির মামলায় হাজতে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে রোববার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিদর্শক বাবুল মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।