হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সাত্তার (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে গতকাল রোববার। রাজধানীর দক্ষিণখান থানার মাদক মামলার ওই আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারারক্ষী মো. জাকারিয়া বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে অসুস্থ বোধ করায় আবদুস সাত্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুস সাত্তারের লাশ আজ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।