হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাইফুল আলম (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সাইফুল রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের পতেঙ্গা থানার একটি চোরাচালান আইনের মামলায় গত বছরের ১৯ নভেম্বর কারাগারে আসেন সাইফুল আলম। অসুস্থ হওয়ার পর প্রথমে তাঁকে চট্টগ্রাম কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে নিহত সাইফুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল বিকেলে নিহত সাইফুলের বড় ভাই মনজুর আলম হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, ‘হৃদ্রোগে মৃত্যু হয়েছে শুনেছি। কিন্তু কারাগারে যাওয়ার আগে ভাইয়ের এ রোগ ছিল না।’