প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে নেওয়ার পথে গতকাল শুক্রবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মনোয়ারা বেগম (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণখান থানার একটি মাদক মামলায় কারাবন্দী ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ারা বেগম। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।