হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গত শনিবার রাতে অসুস্থ হয়ে সজল মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা। গতকাল রোববার পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। জেলা কারাগার সূত্র জানায়, গত ১৭ জুলাই আশুগঞ্জ থানা-পুলিশ সজলকে মাদক মামলায় গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠায়। শনিবার রাত ১০টার দিকে তিনি রক্তবমি করা শুরু করেন। কারা কর্তৃপক্ষ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।