হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে সোহরাব হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কারাগারের পার্ট-১-এর বন্দী ছিলেন। সোহরাব বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামের সাইদুর রহমানের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গতকাল রোববার দুপুরে সোহরাব হোসেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। সুব্রত বালা আরও জানান, সোহরাব একটি ছিনতাই মামলার আসামি হিসেবে ২২ ফেব্রুয়ারি থেকে বন্দী ছিলেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম জানান, বিকেল পৌনে চারটায় সোহরাবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।