হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নুর মোস্তফা (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থানার একটি নাশকতার মামলায় গত ২০ এপ্রিল কারাগারে আসেন নুর মোস্তফা। তিনি নানা রোগে ভুগছিলেন। তাঁকে চট্টগ্রাম কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে তাঁর মৃত্যু হয়।