প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা কারাগারে গতকাল শুক্রবার শাহজাহান (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ধরমপাশা উপজেলার দুধবহর গ্রামে। কারাগার সূত্রে জানা গেছে, এক মাস আগে মারামারির মামলায় শাহজাহান ও তাঁর ভাই শাহ্ আলমকে কারাগারে পাঠানো হয়। গতকাল সকালে গোসলখানায় গিয়ে অচেতন হয়ে পড়েন শাহজাহান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সুনামগঞ্জ অফিস