হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর মিয়া (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জেলা কারাগার সূত্র জানায়, গতকাল ভোর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল পৌনে ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি একটি হত্যা মামলায় গত এপ্রিল থেকে কারাগারে ছিলেন। মৌলভীবাজার প্রতিনিধি