প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে মো. রাসেল (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাসেল মির্জাপুর উপজেলার বাইমহাটি গ্রামের সোনা মিয়ার ছেলে। ৯ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। টাঙ্গাইল জেলা কারাগারের কারাধ্যক্ষ রীতেশ চাকমা বলেন, রাসেল হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন এবং তাঁর শ্বাসকষ্ট ছিল। গত মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।