প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মমতাজ আলী (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবীর চৌধুরী বলেন, চেক জালিয়াতির একটি মামলায় গত ২৪ জানুয়ারি কারাগারে আসেন সীতাকুণ্ডের মৃত ইদ্রিস আলীর ছেলে মমতাজ। গত বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদ্রোগে ভুগছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।