হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলা কারাগারে গতকাল হাজতি এমাজ উদ্দিনের (৫৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি জেলার ধামুরহাট উপজেলার মির্জাপুর গ্রামে। কারাগারের জেলার বজলুর রশিদ জানান, এমাজ উদ্দিন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বুকের ব্যথায় ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নাশতা খাওয়ার পর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান জানান, ধামুরহাট থানার একটি হত্যা মামলায় তাঁকে ২০০৯ সালের ১ জানুয়ারি কারাগারে আনা হয়।