হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট কারাগারে শুক্রবার ভোরে আশু মণ্ডল (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হূদেরাগে তাঁর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে। বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী বলেন, শুক্রবার ভোর চারটার দিকে মেঘনা-৩ নম্বর ওয়ার্ডে থাকা আশুর বুকে ব্যথা শুরু হয়। তাঁকে প্রথমে কারা হাসপাতালে চিকি ৎ সা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকি ৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।