হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা কারাগারের মাদক মামলার হাজতি নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। জেলার ফোরকান মিয়া জানান, বন্দর থানায় একটি মাদক মামলার হাজতি ছিলেন নজরুল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।