হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে অস্ট্রিয়াপ্রবাসী রাবেট হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি হূদেরাগে মারা যান বলে চিকিৎসকেরা জানিয়েছেন। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম হোসেন জানান, রাবেট হত্যা মামলার আসামি বিমল সাহা (৫৭) মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বুকে ব্যথা বলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আরএমও অসিত কুমার মল্লিক জানান, ওই হাজতি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।
গোপালগঞ্জ প্রতিনিধি