হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা কারাগারের হাজতি উলাদ মিয়া (৪৫) গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৌলভীবাজার জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত রোববার সকালের দিকে উলাদ মিয়া হূদেরাগে আক্রান্ত হন। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার দুপুরের দিকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উলাদ মিয়া কুলাউড়া উপজেলার সাত্তার মিয়ার ছেলে। মৌলভীবাজার প্রতিনিধি