হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা কারাগারের মোহামঞ্চদ আনারুল (৫৫) নামে এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন। আনারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া স্কুলপাড়ার মৃত মজিরুদ্দীনের ছেলে। আনারুল একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে কারাগারে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে সেখানে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক অরবিন্দু পাল বলেন, ধারণা করা হচ্ছে, আনারুল হূদেরাগে মারা গেছেন। কুষ্টিয়া অফিস