হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস আলী নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষ হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত আব্বাস কক্সবাজারের মহেশখালীর নুরুল হকের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, সাতকানিয়া থানার একটি চুরির মামলার আসামি আব্বাস আলীকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে কারাগারে পাঠানো হয়। কিন্তু আসামি গুরুতর আহত হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।