হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আবু সুফিয়ান চৌধুরী (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, নোয়াখালী কারাগার থেকে চিকিৎসার জন্য হাজতি আবু সুফিয়ানকে চট্টগ্রামে পাঠানো হয়। তাঁকে হাসপাতালে মঙ্গলবার ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।