হাজতে আসামি নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের বিরুদ্ধে থানাহাজতে রিমান্ডের আসামিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশের নির্যাতন সইতে না পেরে ওই আসামি হাজতের মধ্যে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার ভোরে কাশিয়ানী থানা হাজতে এই ঘটনা ঘটে।জহির মোল্লার (৩২) অভিযোগ, রিমান্ডে নিয়ে পুলিশ তাঁকে অমানুষিক নির্যাতন করেছে। নির্যাতন থেকে বাঁচতে তিনি আত্মহননের চেষ্টা চালান।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানান, গতকাল মঙ্গলবার রিমান্ড শেষ হওয়ার আগেই জহির ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ, হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে একটি ব্লেডের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে।