প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগ ট্যানারি শিগগির স্থানান্তরে মালিকদের বাধ্য করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। স্থানান্তর না করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গতকাল শনিবার পবা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুড়িগঙ্গা নদীসহ ঢাকা মহানগরের সার্বিক পরিবেশ রক্ষায় হাজারীবাগের ট্যানারি সাভারের শিল্পনগরে স্থানান্তরের সিদ্ধান্ত হলেও কার্যত এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৫টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫টি পাইলিং কার্যক্রম পরিচালনা করছে, বাকি ১২১টি কোনো কার্যক্রম শুরু করেনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, সমন্বয়কারী আতিক মোরশেদ, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ। বিজ্ঞপ্তি।