হাজারীবাগে আধুনিক ডাম্পিং স্টেশনের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার হাজারীবাগের কালুনগরের বেড়িবাঁধ সড়কের পাশে আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই এসটিএস (৭০ ফুট লম্বা ও ৬০ ফুট চাওড়া দ্বিতল ঘর) নির্মাণ করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের এ ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছে। ডিএসসিসির বিভিন্ন এলাকায় আরও ছয়টি এসটিএসের নির্মাণকাজ চলছে৷