হাজারীবাগে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের গণকটুলি লেনের একটি বাসা থেকে গতকাল শনিবার সন্ধ্যায় মর্জিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মর্জিনার স্বামী পোশাক কারখানার শ্রমিক আসাদুজ্জামান ঘটনার পর থেকে পলাতক। পুলিশের ধারণা, মর্জিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।হাজারীবাগ থানার সূত্র জানায়, মর্জিনা তাঁর স্বামীর সঙ্গে গণকটুলি লেনের ১৮/১৯ নম্বরের বাড়ির পাঁচতলায় একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ গতকাল সন্ধ্যায় ওই বাসার খাটের ওপর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মর্জিনার লাশ উদ্ধার করে। বাসার দরজা খোলা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইস্কান্দার হাবিব জানান, ধারণা করা হচ্ছে, গতকাল সকালে পোশাকশ্রমিক আসাদুজ্জামান তাঁর স্ত্রী মর্জিনাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর পালিয়েছে। ১০ বছরের সাংসারিক জীবনে আসাদ-মর্জিনা দম্পতি নিঃসন্তান ছিলেন।