হাজারীবাগে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে বেবী বেগম (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেছেন। গতকাল শুক্রবার বিকেলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেবীর ছোট ভাই রাজু মিয়া সাংবাদিকদের বলেন, মানসিক সমস্যা থাকার কারণে কিছুদিন আগে বেবীকে বাবার বাড়ি হাজারীবাগের ভাগলপুরে পাঠিয়ে দেন তাঁর স্বামী জাহাঙ্গীর। দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ নিয়েও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে ফিরিয়ে নেননি জাহাঙ্গীর। এতে বেবী মানসিকভাবে আরও ভেঙে পড়েন। তাঁদের পরিবারেরা ধারণা, সম্ভবত এ কারণেই শুক্রবার দুপুরের দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বেবী। পরে তাঁরা ঘটনা জানতে পেরে দ্রুত হাসপাতালে
নিয়ে আসেন। কিন্তু এর আগেই বেবী মারা যান।