হাজারীবাগে ট্যানারিতে আগুন মালপত্র পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গতকাল শুক্রবার সকালে একটি ট্যানারিতে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টার দিকে হাজারীবাগের ‘ভুলুয়া টেনারি লিমিটেড’ নামে প্রতিষ্ঠানে আগুন লাগে। রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন দ্রুত পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।
রফিকুল ইসলাম বলেন, আগুনে বেশ কিছু রাসায়নিক দ্রব্য, চামড়া ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।